সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বিএনপির এমপি মোশারফ সপরিবারে করোনা আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিসহ সবাই ঢাকার বাসায় আইসোলেশনে আছেন।

মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ সচিবালয় করোনা পরীক্ষা সেন্টার থেকে রিপোর্টটি পেয়েছি। আমি, দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী সবাই করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাই বাসায় আছি।

বগুড়া-৪ আসনের এই সংসদ সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102