বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পিসিআর টেস্ট ছাড়াই যুক্তরাজ্য যেতে পারবেন টিকা গ্রহণকারীরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে পিসিআর টেস্টের নিয়ম শিথিল করা হচ্ছে। দেশটির পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

নতুন এ নিয়ম অনুযায়ী, করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের ইংল্যান্ডে ভ্রমণের আগে কোনো (করোনা) টেস্ট করতে হবে না।

এ ছাড়া সেচ্ছায় আইসোলেশন বা নিঃসঙ্গবাসের নিয়মও বাদলানো হচ্ছে।

পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধের প্রেক্ষাপটে এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার থেকে এ নিয়ম কার্যকর হবে।

চলমান নিয়ম অনুযায়ী, টিকার পূর্ণ ডোজ নেয়া ১২ বছরের বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল দেখাতে হতো।

যুক্তরাজ্য ভ্রমণের দুইদিন আগে বাধ্যতামূলকভাবে এ টেস্ট করাতে হতো। টিকার পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিদেরও ভ্রমণ শুরুর দুই দিনের মধ্যে আবার পিসিআর টেস্ট করতে হতো।

আর এ ফলাফল না আসা পর্যন্ত তাদের থাকতে হতো আইসোলেশনে। এবার তা আর লাগছে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102