শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ভারতে করোনা শনাক্ত বেড়ে লাখের দোরগড়ায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন, যা আগের দিন (বুধবার) তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।

ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।

ভারত জুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ২৬টি রাজ্যে কোভিডের এ নতুন রূপ ছড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩০ জন। বুধবার এ সংখ্যাটি ছিল ২ হাজার ১৩৫। ভারতের মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ৯৯৫ জন সুস্থ হয়েছেন।

রাজ্যগুলোর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে মোট ওমিক্রন আক্রান্ত ৭৯৭ জন। সুস্থ হয়েছেন ৩৩০ জন। তারপরই রয়েছে দিল্লি (৪৬৫ জন), রাজস্থান (২৩৬ জন), কেরালা (২৩৪ জন), কর্নাটক (২২৬ জন), গুজরাত (২০৪ জন)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102