মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

আমেরিকায় বহুতল ভবনে আগুন, সাত শিশুসহ নিহত ১৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় সাত শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৩৫ বছরের অভিজ্ঞতায় তারা এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি।

ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, এখনই বলা যাচ্ছে না যে কিভাবে আগুন লেগেছে। তবে তারা এ বিষয়ে তদন্ত করছেন বলে জানানো হয়।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সব কিছু একত্র করে কাজ করে যাচ্ছি। অগ্নিকাণ্ডের সতর্কতায় ওই ভবনে চারটি ডিটেক্টর ছিল। কিন্তু এর একটিও সে সময় কাজ করেনি বলে জানিয়েছেন তিনি।

ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডের সময় ৮ জন সেখান থেকে পালাতে সক্ষম হন।

দমকল বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তারা দেখতে পান চারতলা ভবনটি তৃতীয় তলায় আগুন জ্বলছে। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।

ওই ভবনটিতে ২৬ জন বাস করতেন। এর মধ্যে ৮ জন দ্বিতীয় তলায় এবং ১৮ জন তৃতীয় এবং চতুর্থ তলায় ছিলেন। তবে আগুন লাগার সময় সেখানে কতজন ছিলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102