মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ৫ম ধাপের ৭০৮ ইউপিতে ভোট গ্রহণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭০৮টি ইউনিয়নে ভোটগ্রহণ আজ। নির্বাচন কমিশন এই ধাপে দেশের ৪৮টি জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউপিতে বুধবার (৫ জানুয়ারি) ভোট আয়োজন করতে যাচ্ছে। 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোটে তিন পদে মোট ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করবেন। এই ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৯৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন ও সাধারণ সদস্য পদে ১১২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক (যুগ্মসচিব) এসএম আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যেই ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। এই ধাপে সাত হাজার ১৩৭টি ভোটকেন্দ্রের ৩৯ হাজার ৩৯১টি ভোটকেন্দ্রে এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন, নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও ২১ জন হিজড়া ভোটার রয়েছেন। 

ভোটগ্রহণের জন্য সোমবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য বলে জানিয়েছেন এসএম আসাদুজ্জামান।

ইসি সূত্র জানায়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন। প্রতি কেন্দ্রে পুলিশ, আনসারের সমন্বয়ে ভোটের দিন নিয়োজিত থাকবে ২২ জনের ফোর্স। এছাড়া ভোটের এলাকায় পুলিশ, আনসার ও ব্যাটেলিয়ন আনসারের একটি করে টিম মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি ইউপির জন্য একটি করে টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। 

উল্লেখ্য, এখন পর্যন্ত সাত ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। এরমধ্যে চার ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৩৮টি ইউপিতে ২৬ ডিসেম্বর, তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ২৮ নভেম্বর, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ১১ নভেম্বর, প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। বুধবার পঞ্চম ধাপে ৭০৮টি ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102