রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নতুন সিভিল সার্জন ২৩ জেলায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেট, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জসহ দেশের ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিকেও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন।

নতুনদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আটজন সহকারী পরিচালক, একজন মেডিকেল সুপারিনটেনডেন্ট, একজন ডেপুটি সিভিল সার্জন এবং একজন মেডিকেল অফিসার সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102