

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগায়ের রানীশংকৈলে ছাত্র লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য রেলি, কেক কেটে ও পরে আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রানীশংকৈল উপজেলা ছাত্রলীগ।
৪ জানুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বনার্ঢ্য শোভা যাত্রা পৌর শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে পুনরায় আঃলীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ শোভা যাত্রায় জেলা আওয়ামীলীগ সভাপতি সইদুল হকের নেতৃত্বে অংশ গ্রহন করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক ও মেয়র মোস্তাফিজুর রহমান,পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সর্বস্তরের আওয়ামীলীগ ও ছাত্র লীগের নেতা কর্মী বৃন্দ। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সঁভায় এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।