বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

নিউইয়র্কে চারুকণ্ঠের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বৃহত্তর নোয়াখালি সমিতি ভবনে শনিবার শিশু-কিশোর সংগঠন ‘চারুকণ্ঠের’ উদ্যোগে শিশু -কিশোরদের অবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক কবি হোসাইন কবির। আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগনেতা ও লেখক সামছুদ্দীন আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল আজিজ নঈমী, বৃহত্তর নোয়াখালি সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, বৃহত্তর নোয়াখালি সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ মিন্টু, বিশিষ্ট সমাজ সেবী, কবি ও শিক্ষক শিরিন উল্লাহ (রিনা রায়হান ), ডাঃ শেখ মুনতাসির, বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ সোসাইটির সদস্য মইনুল উদ্দিন মাহবুব, লেখক রিমি রুম্মান, বাংলা বিজ্ঞাপন পত্রিকার প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান, ড্রামের বেস লিডার রুবি হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রুকলিন বিজনেস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মইনুল আলম বাপ্পি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, শারমিন ভূঁইয়া, ফারহানা আক্তার, তাসলিমা জাহান, লায়লা নূর, তানজানা খানম, খন্দকার হোসনা, লিজা ও নাসিমা আক্তার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্কে বেড়ে উঠা বাংলাদেশী বংশোদ্ভূত শিশু -কিশোরদের মধ্যে যদি বাংলাদেশের ইতিহাস ইতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে ভবিষ্যতে আজকের শিশু -কিশোররা তাদের মা -বাবার জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের ইতিহাস – ইতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে বিদেশের মাঠিতে বেড়ে উঠা শিশু -কিশোরদের মাঝে পরিচয় করিয়ে দেয়ার এ মহতি উদ্যোগের জন্য চারুকণ্ঠের পরিচালক ফারজিন রাকিবা কবির ও সংশ্লিষ্টদেরকে বক্তারা ধন্যবাদ জানান।

শিশু -কিশোরদের অবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশু -কিশোরদের পদ চারণায় সভাস্থলটি প্রাণবন্ত হয়ে উঠে। তাদের বাংলা আবৃত্তি ও আঁকা ছবিতে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। চারুকণ্ঠের পক্ষ থেকে সবাইকে আপ্যায়ণ করা হয় । এ মহতি আয়োজনে বৃহত্তর নোয়াখালি সমিতির সর্বাত্নক সহযোগিতার জন্য সমিতির কর্মকর্তাদের প্রতি চারুকণ্ঠের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান চারুকণ্ঠের পরিচালক ফারজিন রাকিবা কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102