রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও এ জাতীয় সমাজ সেবা দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৭৫ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে জাতীয় সমাজসেবা ২০২২ ইং পালিত হয়েছে।২ জানুয়ারী (রবিবার) ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনার্ঢ‍্য র‍্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে  ইউএনওর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না।অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আঃ রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আওয়ামীলীগ সভাপতি সইদূল হক,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান , উপজেলা ভাইস চেয়ারম‍্যান শেফালি বেগম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রমান,প্রেস ক্লাব সম্পাদক বিল্পব প্রমূখ।

উল্লেখ‍্য যে,”মুজিব বর্ষের সফলতা ঘরে বসেই পাবেন সকল ভাতা “এই প্রতিপাদ‍্য বিষয়ের উপর বিভিন্ন অতিথি বৃন্দরা আলোচনা করেন।অনুষ্ঠান শেষে চারজন প্রতিবন্ধীকে ১ লক্ষ ৫ হাজার টাকা ও মাতৃকেন্দ্রের ১৫ জনকে ৩ লক্ষ ৬২হাজার পাঁচশত টাকা ঋণ প্রদান করা হয় এবং  বয়স্ক ভাতার কার্ড দেওয়ার শুভ উদ্বোধন করেন।সমাজ সেবা কর্মী হিসেবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কর্মী হিসেবে রাণীশংকৈল উপজেলার  ইউনুস আলী শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102