বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আইজিপি কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন মৌলভীবাজার ও ঝিনাইদহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ।

রোববার ঐতিহাসিক পল্টন ময়দানে পুরুষদের ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই এগিয়ে থাকে মৌলভীবাজার। ১০-৭ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও অগ্রগামীতা ধরে রেখে শেষ হাসি হাসেন মৌলভীবাজারের ছেলেরা।

নারী বিভাগের ফাইনাল হট ফেবারিট নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে ঝিনাইদহ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপূণ্য দেখায় ঝিনাইদহ জেলা। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ।

আগের দিন ছেলেদের সেমিফাইনালে মৌলভীবাজার ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছিল কুমিল্লাকে ও মেয়েদের সোমিফাইনালে ঝিনাইদহ ৩৯-২৭ পয়েন্টে হারিয়েছিল দিনাজপুরকে।

ফাইনাল শেষে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102