শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেলা প্রশাসক সম্মেলন ৭ দিন পেছালো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ৭ দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে সরকার। ১১, ১২ ও ১৩ জানুয়ারির পরিবর্তে আগামী ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ডিসি সম্মেলন হবে।

রোববার নতুন তারিখ নির্ধারণ সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।  

করোনাভাইরাস মহামারির কারণে দু-বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি সম্মেলন। প্রথমে আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বড় অনুষ্ঠানের কারণে তা পেছানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

জানা যায়, ১৮ জানুয়ারি সকাল ১০টায় ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ডিসি ও বিভাগীয় কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছে। এরপর করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত দুই বছর (২০২০ ও ২০২১ সাল) জেলা প্রশাসক সম্মেলন হয়নি।

সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102