রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ব্যাংকে লাখ টাকার বেশি থাকলে শুল্ক কাটা শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: ব্যাংক হিসাবে সর্বনিম্ন ১ লাখ টাকা থাকা ব্যক্তিদের কাছ থেকে আবগারি শুল্ক কাটা শুরু করেছে ব্যাংকগুলো। সর্বনিম্ন ১৫০ টাকা কাটা হচ্ছে ব্যাংক হিসাবে জমা রাখা অর্থ থেকে।

প্রতি বছরই পঞ্জিকাবর্ষ (জানুয়ারি-ডিসেম্বর) ধরেই আবগারি শুল্ক কেটে রাখে ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে কেটে রাখা এসব অর্থ পরে তা সরকারি কোষাগারে জমা করা হয়।

২০২০-২১ অর্থবছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয় বলে এনবিআর সূত্রে জানা গেছে।

ব্যাংক হিসাবে একজন হিসাবধারীর বর্তমানে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত টাকা থাকলে ১৫০ টাকা, ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা, ১০ লাখ থেকে ১ কোটি টাকায় ৩ হাজার টাকা, ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকায় ১৫ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ওপরে থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102