রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দুর্নীতি দূর করতে প্রধান বিচারপতিকে সহযেগিতা করবো: অ্যাটর্নি জেনারেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দূর করতে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যলয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে বলেছিলেন, দায়িত্ব পাওয়ার পরে বিচারাঙ্গনে দুর্নীতি দূর করার বিষয়ে পদক্ষেপ নিবেন। দুর্নীতি দূর করার ক্ষেত্রে আমরা আপনাকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সকাল ১০টা ৩৫ মিমিটে আসন গ্রহণ করেন প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এর আগে থেকে কোর্টের এজলাস কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়। পরে ১০টা ৪১ মিনিটের দিকে অনুষ্ঠান শুরু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102