রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন: প্রধান বিচারপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া হবে ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এ ঘোষণা দেন। এ সময় তিনি মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা ব্যক্ত করেন। 

বিচার বিভাগে দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, আঙ্গুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া হবে ঘোষণা দেন তিনি।

নব নিযুক্ত বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রোববার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের প্রধান বিচারপতির ১নং বিচার কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল লিখিত বক্তব্য পাঠ করে সংবর্ধনা দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102