

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার (১লা জানুয়ারি) বিকালে পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বণ্যার্ঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে শান্তা কমিউনিটি সেন্টারে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপা’র সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( জাপা)সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

যুবসংহতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ইসাহাক আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক তোয়াহা,যুবসংহতির সভাপতি জয়নাল আবেদিন,ইউনিয়ন
সভাপতি শাহাদাৎ হোসেন, সম্পাদক শাহা আলম, মাইদুল ইসলাম, মির্জা মিঠু,শ্রমিক নেতা আঃ কুদ্দুশ, যুব সংহতির নেতা আকতারুজাম্মান প্রমুখ।