সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখতে হবে: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান।

আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায় বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

একই সঙ্গে আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে বদ্ধপরিকর আওয়ামী লীগ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102