বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ছেলেরাই এরশাদের নাম রাখবে: বিদিশা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক। পিতার চেয়ারে ছেলেদেরই শোভা পায়। একমাত্র ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে, অন্য কেউ নয়। এ মন্তব্য করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান বিদিশা এরশাদ।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছ জানিয়ে বিদিশা বলেন, ২০২১ সালে আমরা সবাই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম হয়তো আমি আমার বাকি প্রিয় সন্তানদের মুখ দেখতে পাবো না। ঢাকায় সারাক্ষণ এরিককে নিয়ে করোনার ভয়ে দিন পার করেছি। আজ সন্তানদের সাথে নিয়ে আপনাদের সাথে নতুন বছর শুরু করছি। 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষে তিনি বলেন, শুভ জন্মদিন জাতীয় পার্টি। নতুন রুপে সাজবে জাতীয় পার্টি এই ২০২২ সালে | গুটি গুটি পায়ে আমি ও এরিক শুরু করেছিলাম জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা। আর আজ আপনারা এতো লোক যোগ দিয়েছেন আমার সাথে। তার মানে আপনারা এরশাদ কে ভুলে যাননি। সেই জন্য আমি ও এরিক আপনাদের কাছে কৃতজ্ঞ। জেলা থেকে উপজেলা, গ্রাম বাংলার সব জায়গায় আনাচে-কানাচে আবার আমাদের গণজোয়ার বইবে ইনশাআল্লাহ। সবাই আবার এরশাদের নাম বলবে।

 বিদিশা বলেন, আপনারা জানেন এরিকের বয়স ২১ হবে কয় মাস পরেই। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জাতি অপেক্ষায় আছে সে চমক দেখার জন্য।

বিদিশা আরও বলেন, গত বছর রংপুর থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, সিলেট, চট্টগ্রাম, বিবাড়িয়া, ঢাকার আশপাশের বিভিন্ন বিভাগে সফর করেছি। শিগগিরই বাকি জেলাগুলোর সফরে বের হব। এরিককে সাথে নিয়ে প্রত্যেকটি জেলা চষে বেড়াবো আমি। ৫৮ জোটের নেতারা, ইসলামি ঐক্য জোটের নেতারা আপনারা আমার অভিভাবক। আমি আপনাদের সাথে নিয়ে আপনাদের পরামর্শে সামনে এগুতে চাই। আপনাদের সঙ্গে নিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আজ হুসেইন মুহাম্মদ এরশাদ আমাদের মাঝে নেই; কিন্তু আছে তার আদর্শ। আছে তার সন্তান এরিক এরশাদ। তার দেখানো পথেই আমরা এরিক এরশাদকে সঙ্গে নিয়ে হেঁটে যাবো। আজকে আমাদের প্রোগ্রাম সফল করতে সারা যোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102