বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

অপুর্ণ স্বপ্ন নিয়ে পরপারে চলে গেলেন সেনা সদস্য সফিকুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় আহত সফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সফিকুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে। তাঁর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন পরিবারের লোকজন।

দুই সপ্তাহ আগে চট্টগ্রাম সেনানিবাসে প্রশিক্ষণ অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হন সফিকুল।উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টার করে ঢাকায় প্রেরণ করা হয়। সিএমএইচে দীর্ঘ ১৩ দিন আইসিইউতে চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবার রাতে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের লোকজন জানান, ছোটবেলা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন দেখতেন সফিকুল। কয়েকবার চেষ্টার পর ২০১৯ সালের সেই স্বপ্ন পূরণ হয় তাঁর। সৈনিক পদে চাকরি পায় সফিকুল। কিন্তু স্বপ্নই কাল হয়ে দাঁড়াল, কেড়ে নিল সফিকুলের জীবন।সফিকুলের প্রতিবেশী ফজলে আলম জানান, সেনাবাহিনীর সদর দপ্তর থেকে হেলিকপ্টার যোগে সফিকুলের মরদেহ গতকাল বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে নিয়ে আসে সেনাবাহিনী। রাতে জানাজা নামাজ শেষে বালিয়াডাঙ্গীর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102