সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

আবারো রোড ডিভাইডারে উঠে গেল বাস, নিহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে রোড ডিভাইডার ভেঙে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় আহতদের ঢাকা মেডিকেলে নেওয়ার পর একজন মারা গেছেন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102