শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

ই-ক্যাব সদস্যরা ১০ হাজার ডলার বছরে খরচ করতে পারবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৪০৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক রিপোর্টার:ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বছরে ১০ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারবেন। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি কার্ড ভিত্তিক ব্যয়েও এ সীমা প্রযোজ্য হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে ২ হাজার ডলারের আন্তর্জাতিক ক্রেডিট বা প্রিপেইেড কার্ড ইস্যূ করা যাবে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যয়সীমা বাড়ায় দেশের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো বছরে ১০ হাজার ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ব্যয় করতে পারবেন। বার্ষিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে ২ হাজার ডলারের আন্তর্জাতিক ক্রেডিট বা প্রিপেইেড কার্ড ইস্যূ করা যাবে। তবে কার্ড বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিদেশে প্রেরিত অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ১০ হাজার ডলারের বেশি হতে পারবে না। প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বার্ষিক কোটার আওতায় বিদেশে রেমিট্যান্স প্রেরণের বিধিবিধান, কর বা ভ্যাট কর্তন ও জমা, ই-ক্যাবের সুপারিশসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরিপালন করবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102