সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীকে সিসিকের নাগরিক সংবর্ধনা: বর্জন আ’লীগের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে পররাষ্ট্রমন্ত্রীকে সিলেট সিটি কর্পোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনা বর্জন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশকিছু নেতাকর্মীসহ পেশাজীবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে নগরীর রেজিস্ট্রি মাঠে সিলেট সিটি কর্পোরেশন থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। এ সময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা ও সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক এবং নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে এ সংবর্ধনা দিয়েছে সিসিক।

অনুষ্ঠান বর্জনের বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ নিয়ে মেয়র (আরিফ) যে শব্দ উচ্চারণ করেছেন তা প্রত্যাহারের জন্য বলা হয়েছিল। মাসিক পানির বিল দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। সেটাও প্রত্যাহারের জন্য দাবি জানানো হয়েছিল। কিন্তু তিনি এর সুরাহা করেননি। তাই এ সভা বর্জন করেছে আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, পররাষ্ট্রমন্ত্রীকে যে সংবর্ধনা দেয়া হয়েছে তারা বিরুদ্ধে নন। তারা মেয়র আরিফুল হক চৌধুরীর কার্যকলাপের বিরুদ্ধে। সম্প্রতি আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন এবং বিভিন্ন গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। এর প্রতিবাদে তারা মেয়রের আয়োজিত সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমিতো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম করিনি, এটা ছিল সিটি কর্পোরেশনের প্রোগ্রাম। এখানে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা কেনো এটা বর্জন করলেন সেটা তারাই জানেন। বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে, কিন্তু তারা (আওয়ামী লীগ) আসেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102