

স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল (৬৬) আর নেই।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মঙ্গলবার রাতে ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সিন্দুরখান এলাকায় বক্তৃতা দিচ্ছিলেন সহিদ হোসেন ইকবাল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
তাকে তাৎক্ষণিক প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বুধবার দুপুর দুইটায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে অনুষ্ঠিত হবে বলে তার মেয়ে ইরিনা জানিয়েছেন।