সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

এনা পরিবহণের সেই চালক গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় ওভারটেক করতে গিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় এনা পরিবহণের সেই বাসচালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ। 

এর আগে এনা পরিবহণের সেই চালককে অজ্ঞাত আসামি করে খিলক্ষেত থানায় মামলা করেন আহত মাইক্রোবাসচালক। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর উপর উঠে পড়ার ঘটনায় এনা পরিবহনের সেই বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য বাসচালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102