রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পুরনো ৭ আইন বাতিলের সুপারিশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: উপযোগিতা বা প্রায়োগিক ক্ষেত্র না থাকায় ১৫০ বছরের বেশি পুরনো সাতটি আইন বাতিলের সুপারিশ করেছে আইন কমিশন। 

এ সংক্রান্ত সুপারিশ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই আইনগুলো এত পুরোনো যে, এগুলো কোনো কাজে আসছে না। যেহেতু কোনো কার্যকারিতা নেই, তাই বাতিলের সুপারিশ করা হয়েছে। যেসব আইন বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো- দ্যা পাবলিক সার্ভেন্টস (ইনকোয়ারিস) অ্যাক্ট, ১৮৫০, দ্যা টোলস অ্যাক্ট, ১৮৫১, দ্যা ক্যানালস অ্যাক্ট, ১৮৬৪, দ্যা অ্যাক্টিং জাজেস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা অ্যালুভিয়ন (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৮৬৮, দ্যা সারায়িস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা পেনশনস অ্যাক্ট, ১৮৭১।

বাতিলের সুপারিশ করা আইনগুলো ২০১৬ সালে প্রকাশিত বাংলাদেশ কোডের প্রথম ভলিউমে স্থান পেয়েছে। সেই ভলিউমে স্থান পাওয়া ২৪টি আইনের মধ্যে সাতটি আইন বাতিলের সুপারিশ করা হলো।

বাংলাদেশের বিদ্যমান আইনগুলো পরীক্ষা নিরীক্ষা করে তা সংশোধন ও কোনো কোনো ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের সুপারিশ করে থাকে আইন কমিশন।  অচল ও অপ্রয়োজনীয় আইন চিহ্নিত করে তা রহিতকরণের সুপারিশ করার ক্ষমতা রয়েছে কমিশনের। সেই ক্ষমতাবলে আইন বাতিলের সুপারিশ করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে আইন কমিশন বাংলাদেশের বিভিন্ন আইনের সংশোধনী, নতুন আইন প্রণয়ন, আইন বাতিলকরণের সুপারিশসহ বিভিন্ন আইনগত অভিমত প্রদান সংক্রান্ত ১৬০টির বেশি প্রতিবেদন সরকারের কাছে পাঠিয়েছে বলে জানা যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102