শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নবীগঞ্জে ধানক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৬ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পূর্ব)ইউনিয়নের বাগাউড়া গ্রামের মোছাঃ জুবা বেগম (১৭) নামের তরুণীর হাত,পা’ মুখ বাঁধা অবস্থায় গলা কাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । গতকাল সোমবার সকালে হরিনগর এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়,জুবা বেগম নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের মোঃ সুফি মিয়ার মেয়ে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খায়ের চৌধুরী। এ ব্যাপারে মেয়ের বাবা সুফি মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন প্রতি দিনের মত রাতে এক সাথে খাওয়া-দাওয়া করে মেয়ে পাশের কক্ষে ঘুমিয়েছিল।আমি সকাল ঘুম থেকে উঠে ধানক্ষেতে চলে যাই। হঠাৎ করে আমার কাছে খবর আসে আমার মেয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে। মেয়ের বাবা সুফি মিয়া আরো বলেন- আমি আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102