বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষে নিহত ১, আহত ৫

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে ও আহত হয়েছেন আরও পাঁচজন।

রবিবার (২৬ ডিসেম্বর) সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আখানগর কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৬৫)। তিনি রাজাগাঁও ইউনিয়নের আখানগর গ্রামের মৃত তছিরউদ্দীনের ছেলে।আহতরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়,  ফলাফল নিয়ে দুই মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুলি ছুড়লে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয় ও ৫জন আহত হয়।নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছে। প্রশাসন ঘটনাস্থলে রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102