সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামালপুরে ইউপি চেয়ারম্যান আ.লীগ বিদ্রোহী প্রার্থী আপ্পান আলী বিজয়ী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আপ্পান আলী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
৩ নং কামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়েছেন মো. আব্দুর রহমান (আওয়ামী লীগ), মো. আলাউর রহমান (স্বতন্ত্র), রাজু আহমেদ (ইসলামী আন্দোলন), সোহেল আহমেদ (স্বতন্ত্র), মো. ফয়সল আহমেদ (বিএনপি), আব্দুল খালেক (স্বতন্ত্র), মো. আব্দুস সালাম (স্বতন্ত্র), আপ্পান আলী (স্বতন্ত্র)।

কামালপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭০৭ জন, নারী ভোটার ৬ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্র ৯টি।

আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি নিয়োগ করা করা হয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102