সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান বিজয়ী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মো. আবু সুফিয়ান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


স্থানীয় পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, মো. আবু সুফিয়ান পেয়েছেন ৭ হাজার ৯৩৫ টি ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র শাহ গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৯ ভোট।

এই ইউনিয়নে মোট ভোটসংখ্যা ছিলো ১৪ হাজার ১০৯। এর মধ্যে পুরুষ ৭ হাজার ২৪৯ জন, নারী ৬ হাজার ৮০৭। মোট ভোটকেন্দ্র ৯টি।

আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102