

স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কনকনে শীতের কারণে শুরুতে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
২৬ ডিসেম্বর রোববার চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ২০ ইউনিয়নে মোট প্রার্থী সংখ্যা ১০৮৩ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৬৯ জন ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন।

মোট কেন্দ্র সংখ্যা রয়েছে ১৯১টি।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।