সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

চতুর্থ ধাপের ইউপি ভোট আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে প্রথম তিন ধাপের নির্বাচনের আগে-পরে যে মাত্রায় সহিংসতা দেখা গেছে, তাতে এবারও অজানা শঙ্কা রয়েছে জনমনে।

রোববার চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

চতুর্থ ধাপে ৩৮ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেয়া হবে। ইভিএম এ ভোটগ্রহণের লক্ষ্যে বিশেষ পরিপত্রও জারি করেছে ইসি। বাকিগুলোয় ভোট নেয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। এছাড়া পৌরসভার ভোটও ইভিএমে হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102