সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জার্নালকে এ কথা জানান তিনি।

এরমধ্যে বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হয়েছে কি না- জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, না, এরমধ্যে রক্তক্ষরণ হয়নি। 

কেন খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে। তার উৎস খুঁজতে বিদেশ থেকে ক্যামেরাযুক্ত ক্যাপসুল আনা হয়েছে। এটি সেবন করিয়ে পরিপাকতন্ত্রের প্রকৃত রোগ নির্ণয়ের চেষ্টা করা হবে। চিকিৎসকরা এটাকে বলছেন, ক্যাপসুল এন্ডোস্কপি। এবিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা সেবন করানো হয়েছে। হয়তো দুই-একদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হলে কারাগারে যান খালেদা জিয়া। এরপর দেশে করোনা মহামারী শুরু হলে খালেদা জিয়ার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এতে শর্ত ছিল যে, তাকে দেশেই থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন কারাগার থেকে বেরিয়ে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন। পরে করোনায় আক্রান্ত হলে চলতি বছরের প্রায় দুই মাস হাসাপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপরে চার মাসের মাথায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় ২৬ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরার ৫ দিন পর আবারও গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বর্তমানে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। তিনি ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এছাড়া বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত বলেও জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102