সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিবদিঘী পুকুর পাড়ের নব নির্মিত রাস্তায় ফাটল। নিম্নমানের কাজের অভিঁযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৬ এই পর্যন্ত দেখেছেন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের শিবদীঘি পুকুর পাড়ে নবনির্মিত রাস্তা উদ্ধোধনের পরেই একাধিক জায়গায় ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ নিম্ন মানের কাজের কারণে রাস্তায় ফাটল ধরেছে। জানা যায়,প্রকল্প থেকে বাজেট নিয়ে কোন টেন্ডার ছাড়াই নিজস্ব লোক দিয়ে কাজ করিয়েছেন নির্বাহী অফিসার।

নিম্নমানের কাজের ব্যাপারে উপজেলা ঠিকাদার প্রতিষ্ঠানের সভাপতি আবু তাহের বলেন, রাজস্ব  কাজগুলি এর আগে নির্বাহী অফিসার টেন্ডারের মাধ্যমে  ঠিকাদার নিয়োগ করে করাতেন তাই কাজের মান ভালো হতো এখন দেখি টেন্ডার ছাড়াই উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কাজগুলো করানো হয় তাই ভালো মানের কাজ হয় না বরং দুর্নীতি করার সুযোগ পায়। 

এ বিষয়েএলাকাবাসীর দাবী দূর্নীতি পরায়ন ব‍্যাক্তিকে সনাক্ত করে সরকারী মুল‍্যবোধকে অক্ষুন্ন রাখা অতি জরুরী। সরেজমিন পরিদর্শনে দেখা যায় দুর্নীতির চিত্র ঢাকার জন্য শুক্রবার নামাজের সময় দায়সারা ভাবে চলছে রাস্তার সংস্কার কাজ।

উপজেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা সামিউল মারডি জানান,এই উন্নয়ন কাজে তিনটি প্রকল্পের অর্থ ব্যয় করা হয়েছে (এডিপি, 1পারশেন, ও রাজস্ব খাত থেকে 15 থেকে 20 লক্ষ টাকার কাজ করা হয়েছে)।

পুকুর পাড়ের কাজের অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সোমবার পযর্ন্ত আমি ব্যস্ত আছি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রসাশক মাহবুবুর রহমান বলেন, সাংবাদিক কে সাক্ষাৎকার না দেওয়াটা তার ঠিক হয়নি, তবে ঐ পুকুর পাড়ে পার্কিং কাজের মান নিম্নমানের হলে বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102