শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, নিহত বেড়ে ৩৯

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, লঞ্চ থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনটি মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পরবর্তীতে আরও ৯ জনের মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।

তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা অভিযান চালাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লঞ্চে প্রায় ৩০০ থেকে সাড়ে তিনশ’ যাত্রী ছিল। আগুন লাগার খবরে সবাই প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এতে বহু হতাহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধও হয়েছেন অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102