বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

স্কুলে ভর্তিতে বয়সের শর্তের সমাধান দিলো মাউশি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে ভর্তিতে বয়সসীমার বিষয়টি সমাধান হয়েছে। জানা যায়, প্রথম শ্রেণি ছাড়া আর কোনো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না।

গতকাল বুধবার স্কুলে ভর্তিতে বয়সের জটিলতা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, স্কুলে ভর্তিতে বয়সের বিষয়ে সংশোধনী দেয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়স ৬ বছর হতে হবে। অন্য কোনও শ্রেণিতে ভর্তি হতে বয়সের কোনও বাধা নেই।

গত বছর ভর্তির সময় বয়স নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের নির্দেশে- তা সংশোধন করা হয়েছিল বলে জানান মাউশি’র এ কর্মকর্তা।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছর হতে হবে। সে হিসাবে ২য় থেকে ৯ম শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে। ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধনী নীতিমালায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের অ্যান্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

প্রসঙ্গত, বয়সের জটিলতার কারণে লটারিতে উত্তীর্ণ হয়েও জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে পারেননি অনেক শিক্ষার্থী। এ নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102