শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে কয়েকটি কারখানার নির্মাণকাজ শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

নুরুল ইসলাম, শেরপুর:শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৪টি কারখানার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে ২৯ এপ্রিল। এর মধ্যে রয়েছে পলমল গ্রুপের আয়েশা ক্লথিং ও আসোয়াদ কম্পোজিট। অপর দুটি কোম্পানির নাম গ্রেট ওয়াল সিরামিকস এবং ডাবল গ্লেজিং। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ৩৫২ একর জমির ওপর অবস্থিত। ছয় প্রতিষ্ঠানকে এখানে ২৩১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ১৯টি কারখানা নির্মাণ করা হবে। এসব প্রতিষ্ঠান ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। এর মধ্যে চারটি প্রাতষ্ঠানের কারখানা নির্মাণ শুরু হলো। অপর দুটি প্রতিষ্ঠান হলো আব্দুল মোনেম লিমিটেড এবং ডিবিএল গ্রুপের ফ্ল্যামিঙ্গো ফ্যাশন। এ অঞ্চলে এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়ক নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পবন চৌধুরী নির্মাণকাজ শুরুর জন্য বিনিয়োগকারীদের অভিনন্দন জানান। পলমল গ্রুপের পরিচালক কে এম মাহতাব উদ্দিন বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে তাদের কারখানা নির্মাণ শেষ হবে। গ্রেট ওয়াল সিরামিকসের নির্বাহী পরিচালক মো. খালেদুজ্জামান বলেন, তাদের সিরামিক কারখানায় ৮০০ কোটি টাকা বিনিয়োগ করে দুই হাজারের অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডাবল গ্লেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মইনুল ইসলাম বলেন, তাদের উৎপাদিত পণ্য হবে শতভাগ জ্বালানি সাশ্রয়ী।মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বেজার হাত ধরে এ জনপদ অর্থনৈতিক সমৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পলমল গ্রুপের পরিচালক আদনান ইমতিয়াজ ও মোহাম্মদ নাইম এবং ডাবল গ্লেজিংয়ের অপারেশন্স ডিরেক্টর মনোজাহা পলি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102