রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র শীত শুরু হওয়ায় লোকজন কাহিল হয়ে পড়েছে।

হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় গরম কাপড়ের অভাবে দরিদ্র লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়লেও বিকেল হতেই বইছে উত্তরের হিমেল হাওয়া সেই বাড়ছে শীত। সন্ধ্যা নামতেই মানুষজন প্রয়োজনের কাজ সেরে বাড়ি ফিরে যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102