শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘ইসি গঠনের পরিকল্পনা- নতুন বোতলে পুরাতন জিনিস’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা নতুনে নির্বাচন কমিশন করার পরিকল্পনা করছে। যাদের নিয়ে পরিকল্পনা করছে তাতে বলা যায় যে, নতুন বোতলে পুরাতন জিনিস। এ সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার স্থানীয় নির্বাচনেও কেন্দ্র দখল করে বিজয়ী হচ্ছে। তাদের নেতৃত্বে অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

বুধবার বিকালে টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া ৭১ সালে পাক সেনাদের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তাই বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম হত্যার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইলে প্রথম সমাবেশ হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতালন সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102