বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

বেগম খালেদা জিয়ার ফিরোজার সবাই করোনা মুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তার গৃহকর্মীসহ ৭ জন স্টাফ করোনা মুক্ত হয়েছেন। শুক্রবার তাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে ইউকেবিডি টিভিকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।শায়রুল কবিরর খান জানান, ৩০এপ্রিল ম্যাডামের বাসার সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানে ‘ফিরোজা’র বাসায় তার গৃহকর্মীসহ আরো ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গিয়েছিলেন এবং বাকীরা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন।এর আগে গত ২৫ এপ্রিল খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছিলেন, আজকে উনার ‘খালেদা জিয়া’ করোনা টেস্ট করেছি, লো টাইটারে পজিটিভ এসেছে। তবে আমরা আশা করছি, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সম্পূর্ণভাবে উনার করোনা নেগেটিভ হয়ে যাবে। আর এই বাসায় যারা ছিলো, আমরা সবারই পরীক্ষা করেছি। সব মিলে ১৪ জন। আর ১৪ জনের মধ্যে ম্যাডামসহ ৪ জন পজিটিভ আছেন। বাকিরা নেগেটিভ।পরে গত ২৮ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, উনার ‘খালেদা জিয়া’ কোনো করোনা উপসর্গ নেই। উনি এখন নন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক চিকিৎসার নিয়মই আছেই দুই সপ্তাহের পরে রোগীর কোনো সিম্ট্রম না থাকে তাহলে করোনা টেস্ট আর করানোর প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে তিনি আছেন।এর আগে গত ১৪ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102