বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সিলেট বালাগঞ্জে এস ও এস শিশু পল্লীর খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

শিপন আহমদ, ওসমানীনগর : এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-কভিড -১৯ শীর্ষক ২য় পর্যায় (অক্টোবর ২০২১-সেপ্টেম্বর ২০২২) কার্যক্রমের আওতায় সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উপকারভোগী পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পৃথক পৃথক বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচীর দুই উপজেলার ৪৭৮টি সুবিধা বঞ্চিত পরিবারে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ওসমানীগরের দয়ামীরে অবস্থিত এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গনে সোমবার অনুষ্ঠিত বিতরনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। এস ও এস শিশু পল্লী সিলেট এর সহকারী পরিচালক মো: মাজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। অনুষ্ঠানে উসমানপুর ইউনিয়নের মমিনপুর এবং পরবর্তীতে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও ও সোনাপুর এলাকার উপকারভোগী পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি চাল -২০ কেজি, সয়াবিন তেল ০২ লিঃ, লবণ- ০২ কেজি,মসুর ডাল-০২ কেজি,আলু-০৫ কেজি,পিঁয়াজ-০১ কেজি, গুড়ো দুধ ২০০ গ্রাম-০১ প্যাকেট,চিনি -০১ কেজি,মুড়ি – ২ কেজি, এনার্জি বিস্কুট – ২০ প্যাকেট, ডিম – ৩০ টি, লন্ড্রী সোপ -২ টি,বিউটি সোপ-০২ টি ও ডিটারজেন্ট পাইডার-০১(৫০০ গ্রাম)।

প্রসঙ্গত,করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমন নিয়ন্ত্রণে সরকার গৃহিত সকল পদক্ষেপ বাস্থবায়নের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে বৃত্তর সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সার্বিক কল্যানে কাজ করে যাচ্ছে এস ও এস শিশু সিলেট পল্লী কাজ করে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের জন্য বিশেষ কার্যক্রমের ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে বালাগঞ্জ-ওসমানীনগরের ৪৭৮টি পরিবারের মধ্যে প্রথম দফা খাদ্য সামগ্রী বিতরণের পর ২য় দফা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামী এক বছর পর্যন্ত ওই কর্মসুচির আওতায় দুই উপজেলার উপকারভোগী পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102