শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

অব্যবস্থাপনায় রানীশংকৈল ম্বাস্থ্য কমপ্লেক্স। হয়রানিতে সেবা গ্রহীতারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ক্রমেই বেড়ে চলছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা । প্রতিনিয়ত এসব শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া এবং ঔষধপত্র হাসপাতালে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন চিকিৎসা সেবা গ্রহীতারা। রোগীর ম্বজনদের দাবী ডায়রিয়া রোগীদের সঠিক ভাবে খাওয়ার স্যালাইন ও কলেরা স্যালাইন সহ কোন টেবলেট ক্যাপসুল দেওয়া হচ্ছে না। এতেই গরীব অসহায় ছিন্নমুল রোগীরা চরমভাবে বিপাকে পড়েছে ।

ভুক্তভোগীদের অভিযোগ পরিছন্নকর্মীরা গত ৪ দিন ধরে হাসপাতাল ফ্লোর ও আশাপাশের এলাকা পরিস্কার না করার কারণে দুর্গন্ধে হাসপাতালে থাকা দায় হয়ে পড়েছে।এ জন্য একজন সুস্থ্য মানুষ হাসপাতালে থাকলে অসুস্থ্য বোধ করবে।

এদিকে হাসপাতালের সরবরাহকৃত খাবারের মান নিয়ে রোগীদের অভিযোগ রয়েছে।মিলে বয়লার মাংস দেওয়ার নিয়ম না থাকলেও তা দেওয়া হয়। সরজমিনে দেখা গেছে, রোগীদেরকে খাবার হিসেবে বয়লারের মাংস, চালকুমরার ঝোল আর মোটা চালের ভাত দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃফিরোজ আলম বলেন, বয়লার মুরগীর মাংস রোগীদের খাওয়ানো নিষেধ আছে তবে এরকম কিছু প্রমান পেলে ইজারাদারের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপরিষ্কার ও ময়লার ব্যাপারে তিনি বলেন ক্লিনার সংখ্যা কম বলেই এই অবস্থা। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102