রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

স্বামীর সঙ্গে নামাজে, সেজদারত অবস্থায় স্ত্রীর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেসা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে এশার নামাজের সময় উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

ফজিলাতুন্নেসা উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

মৃত ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া যুগান্তরকে জানান, রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সেজদায় গিয়ে আর মাথা না উঠালে তাকে ডাকাডাকি করলে ও সারা না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে।

তিনি বলেন, আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। সে ৮ মেয়ে ও ১ ছেলের জননী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে শতশত নারী ছুটে আসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102