রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

পিতামাতার সব বিষয়ে খোঁজখবর রাখতে হবে: প্রধান বিচারপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: সন্তানদের শুধু পিতামাতার ভরণপোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজখবর রাখতে হবে।- এমনটাই বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, পিতামাতার সেবা করলেই শুধু হবে না, সন্তান যদি চাকরি করে তাহলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে। পিতামাতার কাউকে যেন কোনোভাবে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো.মমতাজ উদ্দিন আহমেদ।

এসময় পিতামাতার ভরণ-পোষণের পাশাপাশি দাদা-দাদি এবং নানা-নানির প্রতিও দায়িত্ব পালন করার কথা বলেন প্রধান বিচারপতি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102