মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশের কারণে রোববার থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে  ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়াও আপিল বিভাগ চেম্বার কোর্ট পরিচালনার জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তাারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৩১ ডিসেম্বর শুক্রবার ও ১ জানুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ২ জানুয়ারি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102