শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইনের খসড়া অনুমোদন: মন্ত্রী পরিষদ সচিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে দেশের চিকিৎসাবিদ্যার আন্তর্জাতিক মান ও স্বীকৃতি নিশ্চিত করতে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন’ ২০২১ এর খসড়া এ অনুমোদন পায়।  

রোববার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত বিশ্বে চিকিৎসাবিদ্যার স্বীকৃতি অর্জন করতে হলে প্রতিটি দেশে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেবে।

তিনি বলেন, আমাদের দেশ থেকে কেউ এমবিবিএস পাস করলেও এই অ্যাক্রেডিটেশনটা না থাকলে সে বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না, অন্য কোনো দেশে ডাক্তার হিসাবে স্বীকৃতি পাবে না।

তিনি আরও বলেন, যেসব দেশ ২০২৪ সালের মধ্যে স্বাধীন অ্যাক্রেডিটেশন কমিশনের মাধ্যমে চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দেবে না, ওইসব দেশের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী চিকিৎসকরা যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ কিংবা পেশাগত কাজ করার সুযোগ পাবে না।

নতুন আইনের অধীনে পরিচালিত অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশীয় স্বীকৃতির নীতিমালাসহ ‘অ্যাক্রেডিটেশনের’ যাবতীয় বিষয় দেখভাল করবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলাপ করে আমাদের অ্যাক্রেডিশেনের ক্রাইটেরিয়া ঠিক করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102