

যুক্তরাজ্য অফিস: ৯ম বারের মতো এনআরবি সিআইপি সম্মাননা পেলেন মৌলভীবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবীদ, এম আর গ্রুপের চেয়ারম্যান, সাবেক বৃটিশ কাউন্সিলর ও ইউকে বিডি টিভির উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব এম এ রহিম সি আই পি।
এবার সি আই পি সম্মাননা পেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সহ সভাপতি আলহাজ্ব এম এ রহিম (সিআইপি) সহ আরো ৫৭ জন।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি(বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে বাংলাদেশ সরকার।
শনিবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২০১৯ সালের জন্য ৩টি আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত এনআরবি-সিআইপিদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সম্মাননা দেয়া হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী, এম আর গ্রুপের চেয়ারম্যান, সাবেক বৃটিশ কাউন্সিলর ও ইউকেবিডি টিভির উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব এম এ রহিম সিআইপি ৯ম বারের মতো এনআরবি সিআইপি সম্মাননা পাওয়ায় ইউকেবিডি টিভি পরিবারের পক্ষ থেকে এক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউকেবিডি টিভির চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সদস্য সাংবাদিক মকিস মনসুর ও ইউকেবিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর, যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য যে, গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মুমেন এমপি ও প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমেদ এ সম্মাননা তোলে দেন।

জানা যায় প্রতিবছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।
জানা যায়, সিআইপি-এনআরবি সম্মাননা-২০২১ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোয় অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাতজনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হন।
জানা যায় নির্বাচিত সিআইপিরা ২ বছর পর্যন্ত (প্রজ্ঞাপন জারির তারিখ থেকে) বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।
সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসাবে অর্ন্তুভুক্ত হবেন। দেশ ও বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন।

সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডিলিংয়ের সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন সিআইপিরা।এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন এবং তাদের বিনিয়োগ ‘ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রটেকশন) আইন, ১৯৮০’ এর বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে।