শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সাংবাদিক জয়নাল ইসলামের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ এই পর্যন্ত দেখেছেন

নিউজ ডেস্কঃ বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য এ টি এন বাংলা ইউ কে এর বার্মিংহাম প্রতিনিধি সাংবাদিক জয়নাল ইসলামের মাতা মিসেস বেলা বেগম ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়ি  রাজনগর (মৌলভীবাজার) এ যাওয়ার পথে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২ ঘটিকায় ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিঊন) ।মরহুমার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সহকর্মী  সাংবাদিক রিয়াদ আহাদ।

উল্লেখ্য মায়ের চিকিৎসার জন্য জয়নাল ইসলাম বর্তমানে বাংলাদেশে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে অবস্থান করছেন।মরহুমার জানাযার নামাজ রবিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় তার নিজ বাড়িতে অনুষ্টিত হবে।

মরহুমার ছেলে মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদ্দিকুর রহমান, প্রিয় বাংলা স্যাটেলাইট এর পরিচালক মো তাজরুল ইসলাম ,স্কটল্যান্ড এর  কমিউনিটি নেতা জনাব নজরুল ইসলাম, বার্মিংহাম আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ টি এন বাংলা ইউ কের বার্মিংহাম প্রতিনিধি সাংবাদিক জয়নাল ইসলাম তাদের মায়ের রুহের মাগফেরাত এর জন্য সকলকে অনুরুধ জানিয়েছেন।


সাংবাদিক জয়নাল ইসলামের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাব, বার্মিংহাম বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সহকর্মী গনমাধ্যম কর্মীরা।

এক শোক বার্তায় ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মকিস মনসুর, বৃষ্টল বাংলা প্রেসক্লাব এর সভাপতি ও ইউ কে বিডি টিভির ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও বৃষ্টল বাংলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক খায়রুল আলম লিংকন পৃথক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবার কাছে উনার মাগফেরাত এর জন্য দোয়া কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102