শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নাতিকে নিয়ে নৌকা ভ্রমণে মাঝি নিজে পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে নাতি পাসকেল মান্নাকে নিয়ে নৌকা চালিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মন্ত্রী হিজল খরচ বাড়ির পেছনে নাইন্দা নদীতে নৌকা চালিয়ে বিজয়ের আনন্দে মেতে উঠেন।

জানা গেছে, শনিবার ভোর ৫টা ১০ মিনিটে সিলেট রেলস্টেশন হতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন তিনি। পরে বাড়ি পৌঁছে বিশ্রাম নিয়ে সকালে বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেলা সাড়ে ১১টায় নাতি পাসকেল মান্নাকে সঙ্গে নিয়ে নৌকা চালিয়ে নাইন্দা নদীতে ঘুরতে নামেন।

এ সময় নৌকা থেকে নেমে তিনি ছেলে সাদাত মান্নান অভি ও নাতি পাসকেল মান্নানের উদ্দেশ্যে বলেন, অল্প একটু সময় নিজ বাড়ির পেছনের নদীতে নিজের হাতে নৌকা চালিয়ে যে কত আনন্দ পাই- তা বলে বোঝানো যাবে না। অল্প একটু সময়ের আনন্দ আমার কাছে অনেক যা প্রকাশ করার মতো নয়।

বাবার নৌকার চালানোর আনন্দের কথা শুনে আর তর সইলো না পরিকল্পনা মন্ত্রীর ছেলে সাদাত মান্নান অভি। পরে তিনি নিজেও নাইন্দা নদীতে ছেলে পাসকেল মান্নানকে নিয়ে নৌকা চালান।

সাদাত মান্নান অভি বলেন, আমার বাবা খুব পরিশ্রমী একজন মানুষ। তিনি যতবার শান্তিগঞ্জে আসেন ততবার নৌকা নিয়ে ঘুরতে বের হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102