বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশের লাল সবুজে সেজেছিলো লন্ডনের টাওয়ার ব্রিজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৭ এই পর্যন্ত দেখেছেন

নাজমুল হোসেন, যুক্তরাজ্য: ব্রিটেনের সবচেয়ে যুগান্তকারী ও ঐতিহ্যবহনকারী স্থাপনা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ। বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৩৫ বছরের পুরনো এ ব্রিজ সেজেছিল বাংলাদেশের জাতীয় পতাকার রঙ লাল-সবুজে।

টাওয়ার ব্রিজ থেমস নদীর ওপর নির্মিত একটি ঝুলন্ত সেতু, যা ১৮৮৬ থেকে ১৮৯৪ সালে নির্মাণ করা হয়। সিটি অব লন্ডন করপোরেশনের উদ্যোগে বাংলাদেশকে অসাধারণভাবে তুলে ধরা হয় আলোকসজ্জার মাধ্যমে যা সারা পৃথিবীর বাংলাদেশিদের জন্য গৌরবের।

আর এ উদ্যোগের অগ্রযাত্রায় ছিলেন সিটি অব লন্ডনের ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার ও চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী। তিনি বলেন, আমি ব্রিটেনে এসেছিলাম ২ বছর বয়সে, তখন থেকেই এই টাওয়ার ব্রিজ দেখে বড় হয়েছি। এখন এই ওয়ার্ডের কাউন্সিলার।

তিনি বলেন, বাংলাদেশ আমার জন্মস্থান, বাংলাদেশ যেমন আমার অস্তিত্ব তেমনি টাওয়ার ব্রিজের সঙ্গে আমার আবেগ মিশে আছে। বাংলাদেশের মহান বিজয় দিবসে এই আইকোনিক ব্রিজ বাংলাদেশের পতাকার রঙ-এটা থেকে ভিনদেশি মানুষ জানবে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান।

১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় টাওয়ার ব্রিজে অপরূপ সাজে সজ্জিত করার সময় উপস্থিত ছিলেন লন্ডনের সিটি অব কাউন্সিলের সাবেক লর্ড মেয়র স্যার ডেভিড ওটন, সিটি অব লন্ডনের চিফ কমনার ব্রায়ান মুনি, ব্যরোনেস পলা উদ্দিন মঞ্জিলা ও টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব, ব্রিটিশ রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ কর্মকর্তারা। ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী এ স্থাপনার দৈর্ঘ্য ২৪৪ মিটার ও উচ্চতা ৪২ মিটার। যা দেখার জন্য বছরে ৩০ লাখ পর্যটক ভিজিট করেন। প্রতিদিন টাওয়ার ব্রিজ ভ্রমণ ও ব্যবহার করে থাকেন ৪০ হাজারের বেশি মানুষ।

ঐতিহাসিক এ দিনটিকে স্মরণীয় করে রাখতে লন্ডনের নানা প্রান্ত থেকে টাওয়ারব্রিজের সামনে স্বপরিবারে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। এ সময় ব্রিটিশ বাংলাদেশি শিল্পী রুবাইয়াৎ বাংলা গান গেয়ে সবাইকে উচ্ছল ও প্রাণবন্ত করে রাখেন।

পাওয়ার হান্ড্রেড নামে একটি সংগঠনের পক্ষ থেকে গত ২৬ শে মার্চ ২০২১ লন্ডনের অন্যতম আরেক আইকোনিক স্থাপনা লন্ডন আইকেও আলোকিত করা হয়েছিল বাংলাদেশের পতাকার সাজে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102