বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে এতিম শিশুদেরকে শীত বস্ত্র উপহার প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ বিজয় দিবসের প্রাক্কালে বালিকা শিশু সদনের ৭০জন কন্যা শিশুকে শীতের পোশাক উপহার দিলেন নাটোর জেলার জেলা প্রশাসক শামীম আহমেদ। শীতের প্রকোপ বাড়তে থাকায় স্বাধীনতার ৫০ বছর পূর্তির বিজয় দিবসের আগের দিন বুধবার(১৫ ডিসেম্বর)সকালে নাটোর দিঘাপতিয়া বালিকা শিশু সদনে স্ব-শরীরে হাজির হয়ে এই পোশাক উপহার দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আশরাফুল ইসলাম,জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল ওয়াদূদ ও শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। এদিকে শিশুদের শীতের পোশাক বিতরণের ছবি ডিসি নাটোর আইডিতে ফেসবুকে পোস্টও করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের ফেসবুক আইডিতে এতিম ওই শিশুদের নিজের মেয়ে পরিচয়ে আখ্যা দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন তিনি।যার ক্যাপশনে তিনি লিখেন,“বিজয় দিবসের প্রাক্কালে দিঘাপতিয়া শিশু সদনে আমার মেয়েদের জন্য শীতের নতুন পোশাক”।এমন উদ্যোগে ওই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমেন্টস করছেন নানা শ্রেণীর পেশার মানুষ। 

সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন,শীতের শুরুতেই শীত নিবারণের এমন ব্যবস্থাপনা ও ডিসি স্যারের এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার। উপহার পেয়ে শিশু সদনের মেয়েরা খুবই খুশি হয়েছে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102