শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

পুলিশের এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী ১৯ ডিসেম্বর এই প্রক্রিয়ায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ প্রক্রিয়ায় আগামী ৩ থেকে ৫ জানুয়ারি প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত তারিখ অনুযায়ী শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের ইংরেজি কম্পোজিশন এবং বাংলা রচনা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102